‘আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস’ ইল্মওয়েবের কুল্লিয়াতুশ শরিয়াহর অধীনে পরিচালিত দুই বছর মেয়াদি একটি প্রোগ্রাম। তাহকীকি যোগ্যতাসম্পন্ন দক্ষ আলেম তৈরি করার মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবিদের পদাঙ্ক অনুসরনে প্রকৃত তাওহিদ ও রিসালাতের দাওয়াত পৌছে দেয়াই এর মূল লক্ষ্য।
মেধাবী চার জন আলেম যারা ইতোমধ্যে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন, তারা প্রথম ব্যাচের ছাত্র হিসেবে মনোনীত হয়ে ফুল ফ্রি স্কলারশিপে পড়াশোনা করছেন। এর সার্বিক সার্বিক তত্তাবধানে আছেন :
উসতায শাইখুল ইসলাম
– রয়িস (প্রধান), কুল্লিয়াতুশ শরিয়াহ, ইলমওয়েব স্কুলিং।
– উসতায (মুহাদ্দিস), ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইন্সটিটিউট, দক্ষিণখান, উত্তরা, ঢাকা।
– কিসমুত তাখাসসুস ফি উলুমিল হাদিস, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা।
আমাদের পরিচিতিঃ
*আকিদাহ :* আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ : ইমান, কদর, সিফাত ইত্যাদি সবক্ষেত্রে সালাফদের গৃহীত পন্থা অনুসরন করা। আমরা যেকোনো ধরনের কালামচর্চাকে বর্জন করি। শিয়া, রাফিদি, খাওয়ারিজ, তাকফিরি, মুরজিয়া, মুতাযিলা, কালামি, মুশাব্বিহা, মুজাসসিমা, মুয়াত্তিলা, জাহমি, মডারেট, সেক্যুলারিজম ইত্যাদি প্রাচীন ও সামসময়িক ফিরকা থেকে দায়মুক্তির ঘোষণা দেই।
*ফিকহ :* ফিকহের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ বা তাকলিদ করি না। তবে ফিকহের ইমামদের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখি। বজায় রেখেই নুসুস থেকে বিধান আহরণ করি। তাকলিদ ও মাযহাব অনুসরণকে গুলিয়ে ফেলি না। তাকলিদ ও ইত্তিবা একই অর্থ হলে আমাদের বিশ্বাস, তাকলিদ বা ইত্তিবা অনিবার্য বাস্তবতা। ব্যক্তিভেদে তাকলিদ ও ইজতিহাদের বিধান তারতম্য হয়। তবে মূলনীতি হলো, যে জানে না, সে আলিমদের থেকে জেনে নেবে। আমরা একেই তাকলিদ হিসেবে বুঝে থাকি। একে ইত্তিবাও বলা হয়।
*মানহাজ :* সর্বব্যাপী তাওহিদের দাওয়াহ। আর সেটা নবি আলাইহিমুস সালামদের পথ-পদ্ধতি অনুযায়ী। সেই সাথে তাকফিরিদের উগ্রতা ও মুরজিয়াদের শিথিলতা থেকেও নিজেরদের মুক্ত রাখি। সর্বোপরি মিল্লাতু ইবরাহিমের ওপর প্রতিষ্ঠিত থেকে নবুওয়াতি পন্থায় আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠায় বিশ্বাসী।







